ইসলামি শরিয়াহভিত্তিক বন্ড ‘সুকুক’-এ সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সুকুক বন্ডের মোট ১০ শতাংশ বরাদ্দ কেবল ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে।সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।নতুন বরাদ্দ কাঠামো অনুযায়ী, সুকুকের ৫০ শতাংশ পাবে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি। প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোজের জন্য থাকবে ৩০ শতাংশ।
আরও পড়ুন, কাঁচা মরিচ-টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর অনুমোদন
এ ছাড়া সাধারণ ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠান—যেমন প্রভিডেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে আরও ১০ শতাংশ।আগের নীতিমালায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য আলাদা কোনো কোটা ছিল না। অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে ১৫ শতাংশ বরাদ্দের মধ্যে তাদের অংশ নিতে হতো।সুকুক হলো শরিয়াহভিত্তিক একটি বিনিয়োগপণ্য, যা সাধারণত সরকারি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ইস্যু করা হয়। সুদের পরিবর্তে শরিয়াহসম্মত মুনাফার সুযোগ থাকায় সাধারণ বিনিয়োগকারীদের কাছেও এর আগ্রহ বাড়ছে।
বিষয় : সংক্রান্ত বিনিয়োগকারী

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন