দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কাঁচা মরিচ-টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর অনুমোদন

বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।সরকার বলছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় কাঁচা মরিচ ও টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়।

আরও  পড়ুন, ছয় মাসে রপ্তানি ৮.৬৪ বিলিয়ন ইউরো, জুনে অবশ্য সামান্য ঘুরে দাঁড়িয়েছে

এ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য এসব পণ্য আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।প্রস্তাব অনুযায়ী, বর্তমানে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে মোট করভার ৬১ শতাংশ। প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে তা কমিয়ে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে।সরকারের আশা, আমদানিতে শুল্ক-কর কমানোর ফলে বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ বাড়বে এবং দামও সহনীয় পর্যায়ে আসবে।তবে এই সিদ্ধান্তের সুফল কতটা দ্রুত ভোক্তাপর্যায়ে পৌঁছায়, এখন সেটিই দেখার বিষয়।

বিষয় : অনুমোদন মরিচ-টমেটো সংবাদ বিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কাঁচা মরিচ-টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর অনুমোদন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।সরকার বলছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় কাঁচা মরিচ ও টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়।

আরও  পড়ুন, ছয় মাসে রপ্তানি ৮.৬৪ বিলিয়ন ইউরো, জুনে অবশ্য সামান্য ঘুরে দাঁড়িয়েছে

এ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য এসব পণ্য আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।প্রস্তাব অনুযায়ী, বর্তমানে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে মোট করভার ৬১ শতাংশ। প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে তা কমিয়ে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে।সরকারের আশা, আমদানিতে শুল্ক-কর কমানোর ফলে বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ বাড়বে এবং দামও সহনীয় পর্যায়ে আসবে।তবে এই সিদ্ধান্তের সুফল কতটা দ্রুত ভোক্তাপর্যায়ে পৌঁছায়, এখন সেটিই দেখার বিষয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত