দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।মঙ্গলবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে।প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

আরও  পড়ুন , ডেঙ্গুর ভয়ংকর ছোবল: ২৪ ঘণ্টায় ৮৭০ আক্রান্ত, মৃত্যু ১সেপ্টেম্বরে বাড়তে পারে ঝুঁকি

সফরকালে কাতারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ রয়েছে।কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : পররাষ্ট্রমন্ত্রী সরকারি সফরে কাতারের পথে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।মঙ্গলবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে।প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

আরও  পড়ুন , ডেঙ্গুর ভয়ংকর ছোবল: ২৪ ঘণ্টায় ৮৭০ আক্রান্ত, মৃত্যু ১সেপ্টেম্বরে বাড়তে পারে ঝুঁকি

সফরকালে কাতারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ রয়েছে।কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত