দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ডেঙ্গুর ভয়ংকর ছোবল: ২৪ ঘণ্টায় ৮৭০ আক্রান্ত, মৃত্যু ১সেপ্টেম্বরে বাড়তে পারে ঝুঁকি

ডেঙ্গুর ভয়ংকর ছোবল

দেশে ফের ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। বিশেষ করে জুলাই ও আগস্টে সংক্রমণের গতি বেড়েছে আশঙ্কাজনক হারে।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ৭১ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের।বলছে, জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। আর আগস্টের প্রথম ১৭ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৩৮ জন।অর্থাৎ শুধু জুলাই ও আগস্টের প্রথম ১৭ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৪৪ জন।

আরও  পড়ুন, নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

ডেঙ্গু এবার শুধু রাজধানীকেন্দ্রিক নয়। দেশের বিভিন্ন অঞ্চলেও বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়—১৮১ জন।এ ছাড়া খুলনায় ১৫৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬, বরিশালে ১০২, চট্টগ্রামে ৯০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।চট্টগ্রামেও পরিস্থিতির অবনতি হচ্ছে। নগরীর ১৮টি ওয়ার্ডে জরিপ চালিয়ে ৯৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্টে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গু আরও ভয়ংকর রূপ নিতে পারে।তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জমে থাকা পানি পরিষ্কার ও মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিষয় : আক্রান্ত ডেঙ্গুর ভয়ংকর ভর্তি রোগী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ডেঙ্গুর ভয়ংকর ছোবল: ২৪ ঘণ্টায় ৮৭০ আক্রান্ত, মৃত্যু ১সেপ্টেম্বরে বাড়তে পারে ঝুঁকি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দেশে ফের ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। বিশেষ করে জুলাই ও আগস্টে সংক্রমণের গতি বেড়েছে আশঙ্কাজনক হারে।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ৭১ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের।বলছে, জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। আর আগস্টের প্রথম ১৭ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৩৮ জন।অর্থাৎ শুধু জুলাই ও আগস্টের প্রথম ১৭ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৪৪ জন।

আরও  পড়ুন, নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

ডেঙ্গু এবার শুধু রাজধানীকেন্দ্রিক নয়। দেশের বিভিন্ন অঞ্চলেও বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়—১৮১ জন।এ ছাড়া খুলনায় ১৫৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬, বরিশালে ১০২, চট্টগ্রামে ৯০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।চট্টগ্রামেও পরিস্থিতির অবনতি হচ্ছে। নগরীর ১৮টি ওয়ার্ডে জরিপ চালিয়ে ৯৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্টে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গু আরও ভয়ংকর রূপ নিতে পারে।তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জমে থাকা পানি পরিষ্কার ও মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত