দৈনিক সংবাদ দিগন্ত

সবজির বাজারে আগুন, ৯ বছরে বেগুন-শসার দাম বেড়েছে কয়েক গুণ

সবজির বাজারে আগুন

এক দশক আগে ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে যে পরিমাণ সবজি কেনা যেত, এখন একই পরিমাণ সবজি কিনতে লাগছে আড়াই হাজার টাকারও বেশি। রাজধানীর বাজারে ২০১৭ সালের তুলনায় অধিকাংশ সবজির দাম বেড়েছে দ্বিগুণ, তিন গুণ বা তারও বেশি।কৃষি বিপণন অধিদপ্তরের ২০১৭ সালের জাতীয় গড় খুচরা বাজারদর এবং বর্তমান বাজারদরের তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। ২০১৭ সালে প্রতি কেজি বেগুনের গড় দাম ছিল প্রায় ৪১ টাকা। বর্তমানে গোল বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং লম্বা বেগুন ১২০ টাকা কেজি দরে। অর্থাৎ গোল বেগুনের দাম বেড়েছে প্রায় ২৬৮ শতাংশ।দ্বিতীয় অবস্থানে শসা। প্রায় ৩০ টাকা কেজির শসা এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। বেড়েছে সর্বোচ্চ ২৩৬ শতাংশ।এ ছাড়া ধুন্দল ২৯ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, বরবটি ও করলা ৩৯ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ১০০ টাকা, পটোল ৩৩ টাকা থেকে বেড়ে ৮০ টাকা এবং কচুর লতি ৩৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় উঠেছে।

আরও  পড়ুন, স্মার্ট কার্ডের বাইরে টিসিবির নতুন উদ্যোগ, বাজারদরের চেয়ে কম দামে মিলবে নিত্যপণ্য

টম্যাটোর দামও ২০১৭ সালের প্রায় ৬০ টাকা থেকে বেড়ে বর্তমানে ১২০ থেকে ১৪০ টাকা হয়েছে।সবজির এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় চাপ পড়েছে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারে। সাত ধরনের সাধারণ সবজি মাসে চার কেজি করে কিনলে ২০১৭ সালে যেখানে খরচ হতো প্রায় ১ হাজার ৫০ টাকা, এখন একই পরিমাণ কিনতে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৫৪০ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ১ হাজার ৪৯০ টাকা বা ১৪২ শতাংশ।বিশ্লেষকদের মতে, উৎপাদন ব্যয়, শ্রমিক মজুরি, পরিবহন ও বিপণন খরচ বৃদ্ধির পাশাপাশি অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও সরবরাহ সংকট সবজির বাজারে চাপ তৈরি করেছে।বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমিয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে ভোক্তা পর্যায়ে মূল্যচাপ কিছুটা কমানো সম্ভব।

বিষয় : সবজির বাজার বেগুনের দাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সবজির বাজারে আগুন, ৯ বছরে বেগুন-শসার দাম বেড়েছে কয়েক গুণ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x