দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মাছ-মুরগির ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নজরদারি, মিল ও বিক্রয়কেন্দ্রে পরীক্ষা

মাছ-মুরগির ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নজরদারি

মাছ, মুরগি, হাঁসসহ প্রাণিসম্পদের ফিড উৎপাদনে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিয়েছে সরকার।বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী ফিড উৎপাদন নিশ্চিত করতে হবে। দুই মাসের মধ্যে নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী জানান, ইতোমধ্যে ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কিছু অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। তাই উৎপাদকদের এক থেকে দুই মাস সময় দিয়ে সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, আমদানি বিধিতে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন এফই সার্কুলার

তিনি বলেন, এরপর সরকার যে গাইডলাইন দেবে, তার বাইরে কোনো অবস্থাতেই ফিড উৎপাদন করা যাবে না।সরকার ফিড মিল এবং বিক্রয়কেন্দ্রে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু মাছ বা প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো নয়, বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা। এ বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

বিষয় : প্রাণিসম্পদ মাছ-মুরগি উৎপাদনকারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মাছ-মুরগির ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নজরদারি, মিল ও বিক্রয়কেন্দ্রে পরীক্ষা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

মাছ, মুরগি, হাঁসসহ প্রাণিসম্পদের ফিড উৎপাদনে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিয়েছে সরকার।বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী ফিড উৎপাদন নিশ্চিত করতে হবে। দুই মাসের মধ্যে নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী জানান, ইতোমধ্যে ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কিছু অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। তাই উৎপাদকদের এক থেকে দুই মাস সময় দিয়ে সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, আমদানি বিধিতে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন এফই সার্কুলার

তিনি বলেন, এরপর সরকার যে গাইডলাইন দেবে, তার বাইরে কোনো অবস্থাতেই ফিড উৎপাদন করা যাবে না।সরকার ফিড মিল এবং বিক্রয়কেন্দ্রে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু মাছ বা প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো নয়, বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা। এ বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত