দৈনিক সংবাদ দিগন্ত

তানজিন তিশার ফেরা

তানজিন তিশার ফেরা
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা

বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে অবশেষে কয়েক মাসের বিরতি ভেঙে আবারও নাটকে ফিরেছেন তিনি।সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিয়েছিলেন তিশা। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। গত বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। এখন জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।এদিকে তিশা ফিরেছেন সিএমভির ব্যানারে নির্মিত বড় আয়োজনের নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। 

আরও পড়ুন, প্রেমের গুঞ্জনের মাঝেই শেহনাজ

এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।নাটকে তিশা অভিনয় করেছেন করপোরেট জগতের এক সফল তরুণীর চরিত্রে। গল্পে জোভান একটি চাকরির সুযোগ না পেয়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দেন এবং পরে প্রতিশোধের এক নাটকীয় গল্পে জড়িয়ে পড়েন। প্রেম ও প্রতিশোধের সমন্বয়ে নির্মিত হয়েছে নাটকটি।দীর্ঘ বিরতির পর তিশা ও জোভানের জনপ্রিয় জুটি আবারও পর্দায় ফিরছে, যা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।আরও বিনোদন সংবাদ জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

বিষয় : অপেক্ষায় দীর্ঘদিন বিরতি সুপারস্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

তানজিন তিশার ফেরা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে অবশেষে কয়েক মাসের বিরতি ভেঙে আবারও নাটকে ফিরেছেন তিনি।সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিয়েছিলেন তিশা। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। গত বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। এখন জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।এদিকে তিশা ফিরেছেন সিএমভির ব্যানারে নির্মিত বড় আয়োজনের নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। 

আরও পড়ুন, প্রেমের গুঞ্জনের মাঝেই শেহনাজ

এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।নাটকে তিশা অভিনয় করেছেন করপোরেট জগতের এক সফল তরুণীর চরিত্রে। গল্পে জোভান একটি চাকরির সুযোগ না পেয়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দেন এবং পরে প্রতিশোধের এক নাটকীয় গল্পে জড়িয়ে পড়েন। প্রেম ও প্রতিশোধের সমন্বয়ে নির্মিত হয়েছে নাটকটি।দীর্ঘ বিরতির পর তিশা ও জোভানের জনপ্রিয় জুটি আবারও পর্দায় ফিরছে, যা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।আরও বিনোদন সংবাদ জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত