বলিউড অভিনেত্রী শেহনাজ গিল শুটিং সেটে এক অপ্রত্যাশিত দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। নাকের নথ ভুলবশত গিলে ফেলায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সেটজুড়ে।সম্প্রতি সেই ঘটনার ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে দ্রুত দৌড়ে যাওয়ার সময় আচমকা তার নাকের নথ মুখের ভেতরে চলে যায়। এরপরই কাশি শুরু হলে সহ-অভিনেতা সৌরভ সচদেভা দ্রুত এগিয়ে এসে তার পিঠ চাপড়ে সাহায্য করেন।
আরও পড়ুন, অপেক্ষা বাড়লো দীঘির
ঘটনার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে শেহনাজের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি কাজের প্রতি তার নিষ্ঠার প্রশংসা করেছেন। একজন ভক্ত মন্তব্য করেন, কাজের প্রতি যতই নিবেদিত হও, নিরাপত্তার বিষয়েও সমান গুরুত্ব দাও।জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা ‘ইশকনামা’র শুটিং সেটে। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শেহনাজ গিল।উল্লেখ্য, এরই মধ্যে অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছিল। যদিও দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন।
বিষয় : মুখোমুখি শুটিং সেটে

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন