দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আর্থিক স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সুপারিশ

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সুপারিশ

বাংলাদেশ সরকারের রাজস্ব আয়, ব্যয়, বাজেট ও সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।সম্প্রতি প্রকাশিত ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট: বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে বছরের শেষের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এছাড়া প্রস্তাবিত ও অনুমোদিত বাজেট অনলাইনে প্রকাশ করা এবং কিছু আর্থিক সংস্কার উদ্যোগ গ্রহণকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসারে বাজেটের নথি প্রস্তুত করা হয়নি।

আরও  পড়ুন, ফেডের সুদহার নিয়ে জল্পনা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

 পাশাপাশি সরকারের মোট রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র বাজেটে উপস্থাপন করা হয়নি এবং নির্বাহী কার্যালয়গুলোর ব্যয়ও আলাদাভাবে দেখানো হয়নি।প্রতিবেদনে সরকারি নিরীক্ষা ব্যবস্থার স্বাধীনতা, সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের চুক্তি ও লাইসেন্স সংক্রান্ত তথ্য আরও উন্মুক্ত করার সুপারিশ করা হয়েছে।যুক্তরাষ্ট্র বলেছে, বাজেট বাস্তবায়নের তথ্য সময়মতো প্রকাশ, নিরীক্ষা প্রতিবেদনে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা এবং ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থায় প্রবেশাধিকার আরও উন্নত করা প্রয়োজন।বিশ্লেষকদের মতে, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে এসব সুপারিশ গুরুত্বপূর্ণ হতে পারে।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

বিষয় : নতুন সুপারিশ আর্থিক স্বচ্ছতা ক্রয়সংক্রান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আর্থিক স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সুপারিশ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের রাজস্ব আয়, ব্যয়, বাজেট ও সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।সম্প্রতি প্রকাশিত ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট: বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে বছরের শেষের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এছাড়া প্রস্তাবিত ও অনুমোদিত বাজেট অনলাইনে প্রকাশ করা এবং কিছু আর্থিক সংস্কার উদ্যোগ গ্রহণকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসারে বাজেটের নথি প্রস্তুত করা হয়নি।

আরও  পড়ুন, ফেডের সুদহার নিয়ে জল্পনা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

 পাশাপাশি সরকারের মোট রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র বাজেটে উপস্থাপন করা হয়নি এবং নির্বাহী কার্যালয়গুলোর ব্যয়ও আলাদাভাবে দেখানো হয়নি।প্রতিবেদনে সরকারি নিরীক্ষা ব্যবস্থার স্বাধীনতা, সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের চুক্তি ও লাইসেন্স সংক্রান্ত তথ্য আরও উন্মুক্ত করার সুপারিশ করা হয়েছে।যুক্তরাষ্ট্র বলেছে, বাজেট বাস্তবায়নের তথ্য সময়মতো প্রকাশ, নিরীক্ষা প্রতিবেদনে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা এবং ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থায় প্রবেশাধিকার আরও উন্নত করা প্রয়োজন।বিশ্লেষকদের মতে, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে এসব সুপারিশ গুরুত্বপূর্ণ হতে পারে।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত