দৈনিক সংবাদ দিগন্ত

বুবলীর ফেরার প্রস্তুতি

বুবলীর ফেরার প্রস্তুতি
জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী

নিউ ইয়র্কের বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আন্তর্জাতিক এই স্বীকৃতির পর আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।কন্যাসন্তানের মা হওয়ার পর কিছুদিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন বুবলী। এ সময় খুব একটা জনসম্মুখে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন তিনি।বর্তমানে নিজের ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত ডায়েট ও ব্যায়াম করছেন বলে জানা গেছে। একই সঙ্গে নতুন সিনেমার কাজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

আরও  পড়ুন, খোলামেলা বার্তা অপুর

আগামী মাসে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তার ফেরার কথা রয়েছে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।এ ছাড়া বুবলীর অভিনীত ‘শাপলা শালুক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সহশিল্পী আব্দুন নূর সজল। ‘কয়লা’ নামের আরেকটি সিনেমার শুটিংও ইতোমধ্যে শেষ করেছেন তিনি।বুবলী জানিয়েছেন, কন্যা শারলিন ও পুত্র বীরের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অভিনয়ে ফেরার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন।আন্তর্জাতিক পুরস্কার জয়ের পর নতুন উদ্যমে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন শবনম বুবলী—এমন প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

বিষয় : প্রস্তুতি অভিনেত্রী স্বীকৃতির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বুবলীর ফেরার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নিউ ইয়র্কের বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আন্তর্জাতিক এই স্বীকৃতির পর আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।কন্যাসন্তানের মা হওয়ার পর কিছুদিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন বুবলী। এ সময় খুব একটা জনসম্মুখে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন তিনি।বর্তমানে নিজের ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত ডায়েট ও ব্যায়াম করছেন বলে জানা গেছে। একই সঙ্গে নতুন সিনেমার কাজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

আরও  পড়ুন, খোলামেলা বার্তা অপুর

আগামী মাসে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তার ফেরার কথা রয়েছে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।এ ছাড়া বুবলীর অভিনীত ‘শাপলা শালুক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সহশিল্পী আব্দুন নূর সজল। ‘কয়লা’ নামের আরেকটি সিনেমার শুটিংও ইতোমধ্যে শেষ করেছেন তিনি।বুবলী জানিয়েছেন, কন্যা শারলিন ও পুত্র বীরের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অভিনয়ে ফেরার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন।আন্তর্জাতিক পুরস্কার জয়ের পর নতুন উদ্যমে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন শবনম বুবলী—এমন প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত