দৈনিক সংবাদ দিগন্ত

খোলামেলা বার্তা অপুর

খোলামেলা বার্তা অপুর
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ব্যস্ত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে। নেপালের পাহাড়ঘেরা মনোরম লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।শুটিংয়ের ব্যস্ততার মাঝেই বৃহস্পতিবার হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সমালোচনা এবং নতুন সিনেমা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।অপু বিশ্বাস জানান, আগের মতো নিয়মিত সিনেমায় সময় দিতে না পারার অন্যতম কারণ তার সন্তান। ছেলে বড় হচ্ছে, তাই তার পড়াশোনা ও ভবিষ্যৎ এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।তিনি বলেন, দীর্ঘ সময়ের শুটিংয়ের কারণে সন্তানের পাশে থাকা কঠিন হয়ে পড়ে। তাই বর্তমানে সিনেমার পাশাপাশি ফটোশুট, 

আরও  পড়ুন, রোমান্টিক বার্তা দিলেন নুসরাত

ব্র্যান্ড প্রমোশন, শোরুম উদ্বোধনসহ স্বল্প সময়ের কাজ করছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসাও পরিচালনা করছেন।সমালোচনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পীর প্রতিটি কাজকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নিজের অবস্থান সম্পর্কে তিনি সচেতন বলেও জানান।নতুন সিনেমা ‘শিকার’ নিয়েও আশাবাদী অপু বিশ্বাস। পরিচালক রোমানের নির্মাণে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে সিনেমাটির শুটিং চলছে বলে জানান তিনি।ভক্তদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পী তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকেন। তাই বিভক্তি নয়, ভালোবাসা ও সমর্থনই প্রত্যাশা করেন তিনি।

বিষয় : চিত্রনায়িকা নতুন সিনেমা খোলামেলা বার্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

খোলামেলা বার্তা অপুর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ব্যস্ত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে। নেপালের পাহাড়ঘেরা মনোরম লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।শুটিংয়ের ব্যস্ততার মাঝেই বৃহস্পতিবার হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সমালোচনা এবং নতুন সিনেমা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।অপু বিশ্বাস জানান, আগের মতো নিয়মিত সিনেমায় সময় দিতে না পারার অন্যতম কারণ তার সন্তান। ছেলে বড় হচ্ছে, তাই তার পড়াশোনা ও ভবিষ্যৎ এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।তিনি বলেন, দীর্ঘ সময়ের শুটিংয়ের কারণে সন্তানের পাশে থাকা কঠিন হয়ে পড়ে। তাই বর্তমানে সিনেমার পাশাপাশি ফটোশুট, 

আরও  পড়ুন, রোমান্টিক বার্তা দিলেন নুসরাত

ব্র্যান্ড প্রমোশন, শোরুম উদ্বোধনসহ স্বল্প সময়ের কাজ করছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসাও পরিচালনা করছেন।সমালোচনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পীর প্রতিটি কাজকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নিজের অবস্থান সম্পর্কে তিনি সচেতন বলেও জানান।নতুন সিনেমা ‘শিকার’ নিয়েও আশাবাদী অপু বিশ্বাস। পরিচালক রোমানের নির্মাণে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে সিনেমাটির শুটিং চলছে বলে জানান তিনি।ভক্তদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পী তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকেন। তাই বিভক্তি নয়, ভালোবাসা ও সমর্থনই প্রত্যাশা করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত