দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বৃষ্টি বাড়লেও কমছে না গরম, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা

বৃষ্টি বাড়লেও কমছে না গরম

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও  পড়ুন, চাকরিজীবীদের জন্য সুখবর চলতি মাসে ফের টানা ৪ দিনের ছুটি

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। বিচ্ছিন্নভাবে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও আশঙ্কা করা হয়েছে। নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বিষয় : তাপপ্রবাহ বজ্রঝড় মৌসুমি নিম্নচাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বৃষ্টি বাড়লেও কমছে না গরম, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও  পড়ুন, চাকরিজীবীদের জন্য সুখবর চলতি মাসে ফের টানা ৪ দিনের ছুটি

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। বিচ্ছিন্নভাবে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও আশঙ্কা করা হয়েছে। নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত