প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
বৃষ্টি বাড়লেও কমছে না গরম, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা
সংবাদ দিগন্ত ||
চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, চাকরিজীবীদের জন্য সুখবর চলতি মাসে ফের টানা ৪ দিনের ছুটিআবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। বিচ্ছিন্নভাবে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও আশঙ্কা করা হয়েছে। নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত