দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ছবি শুধু অতীতের স্মৃতিকে নাড়া দেয় না, বরং জীবন্ত ইতিহাসও মানুষের সামনে তুলে ধরে।রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।দুদু বলেন, গত ১৭ থেকে ১৮ বছরের ঘটনাবলি ছবির মাধ্যমে সীমিত পরিসরে তুলে ধরা হয়েছে। এসব ছবি দেশের একটি কঠিন সময়ের বাস্তব চিত্র তুলে ধরে।
আরও পড়ুন, মহাখালীর সমাবেশে শেখ হাসিনা ও নির্বাচন ইস্যুতে জামায়াতের কড়া বক্তব্য
তিনি ফটোসাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে বলেন, অনেক সময় ছবি ধারণ ও প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়েছে এবং কেউ কেউ চাকরিও হারিয়েছেন।আলোকচিত্র প্রদর্শনী ঢাকার বাইরে বিভাগ ও জেলা পর্যায়েও আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের সত্য ঘটনাগুলো সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আলোকচিত্র ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অতীত সম্পর্কে জানাতে কার্যকর মাধ্যম হিসেবে কাজ করতে পারে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন