দৈনিক সংবাদ দিগন্ত

বর্ষাকালে পুঁই শাক খাওয়ার স্বাস্থ্যের জন্য জরুরি নিরাপদ

বর্ষাকালে শাক-পাতা খাওয়া নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। অতিরিক্ত আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের আশঙ্কা বাড়ে। তবে পুষ্টিবিদরা বলছেন, সঠিকভাবে পরিষ্কার করে রান্না করলে পুঁই শাক বর্ষাতেও নিরাপদ এবং অত্যন্ত পুষ্টিকর একটি খাবার।সহজলভ্য ও সাশ্রয়ী এই শাকে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন এ, বি ও সি, পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান।পুষ্টিবিদদের মতে, পুঁই শাক হজমশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।এ ছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পুঁই শাক খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকিও কিছুটা কমতে পারে।

পুঁই শাকের উপকারিতা : 

  • হজম ভালো রাখে
  • হাড় মজবুত করে
  • ত্বক ও চুলের যত্নে সহায়ক
  • অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ

ফোলেট সমৃদ্ধ হওয়ায় এটি মানসিক সতেজতা বজায় রাখতে এবং ক্লান্তি ও অবসাদ কমাতেও সহায়ক হতে পারে।তবে বর্ষাকালে পুঁই শাক খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এক লিটার পানিতে ১০ থেকে ১৫ মিলিলিটার ভিনিগার মিশিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের ঝুঁকি অনেকটাই কমে।বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বর্ষার খাদ্যতালিকায় পুঁই শাক রাখা যেতে পারে, তবে অবশ্যই পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

বিষয় : জরুরি নিরাপদ পুঁই শাক বর্ষাকাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বর্ষাকালে পুঁই শাক খাওয়ার স্বাস্থ্যের জন্য জরুরি নিরাপদ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

বর্ষাকালে শাক-পাতা খাওয়া নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। অতিরিক্ত আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের আশঙ্কা বাড়ে। তবে পুষ্টিবিদরা বলছেন, সঠিকভাবে পরিষ্কার করে রান্না করলে পুঁই শাক বর্ষাতেও নিরাপদ এবং অত্যন্ত পুষ্টিকর একটি খাবার।সহজলভ্য ও সাশ্রয়ী এই শাকে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন এ, বি ও সি, পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান।পুষ্টিবিদদের মতে, পুঁই শাক হজমশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।এ ছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পুঁই শাক খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকিও কিছুটা কমতে পারে।

পুঁই শাকের উপকারিতা : 

  • হজম ভালো রাখে
  • হাড় মজবুত করে
  • ত্বক ও চুলের যত্নে সহায়ক
  • অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ

ফোলেট সমৃদ্ধ হওয়ায় এটি মানসিক সতেজতা বজায় রাখতে এবং ক্লান্তি ও অবসাদ কমাতেও সহায়ক হতে পারে।তবে বর্ষাকালে পুঁই শাক খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এক লিটার পানিতে ১০ থেকে ১৫ মিলিলিটার ভিনিগার মিশিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের ঝুঁকি অনেকটাই কমে।বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বর্ষার খাদ্যতালিকায় পুঁই শাক রাখা যেতে পারে, তবে অবশ্যই পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত