সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে রাজধানী ঢাকায় আপাতত ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিস্তারিত জানাচ্ছেন...বর্ষা মৌসুমে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আরও পড়ুন, ষ্ট্রপতির পদত্যাগের জল্পনার মধ্যেই দেশে ফিরলেন স্পিকার
এদিকে টানা বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁর নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, আগামী একদিন নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর ধীরে ধীরে কমলেও এর মধ্যে আত্রাই নদীর কয়েকটি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জের কিছু নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে। নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিষয় : অব্যাহতি মৌসুমি বায়ু দেশজুড়ে বৃষ্টি

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন