দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের জল্পনার মধ্যেই দেশে ফিরলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-জল্পনার মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছুই জানেন না। ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন বলেও জানান তিনি।স্পিকারের ভাষ্য, "আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই।

আরও পড়ুন. রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এখন হয়তো জানতে পারবো।"উল্লেখ্য, ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরে আসেন তিনি।এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে স্পিকারের আগাম প্রত্যাবর্তনও নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে।

বিষয় : পদত্যাগের রাষ্ট্রপতির জল্পনার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের জল্পনার মধ্যেই দেশে ফিরলেন স্পিকার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-জল্পনার মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছুই জানেন না। ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন বলেও জানান তিনি।স্পিকারের ভাষ্য, "আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই।

আরও পড়ুন. রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এখন হয়তো জানতে পারবো।"উল্লেখ্য, ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরে আসেন তিনি।এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে স্পিকারের আগাম প্রত্যাবর্তনও নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত