দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, ঢাকাসহ দেশে তীব্র গ্যাস সংকট

ঢাকাসহ দেশে তীব্র গ্যাস সংকট

দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট কমে গেছে।এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস মিলছে না। কোথাও কোথাও সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।তিতাস গ্যাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প চাপের সমস্যা অব্যাহত থাকতে পারে।

আরও  পড়ুন, মীর মুগ্ধ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ডিসচার্জ শুনানি

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪১০ কোটি ঘনফুট, অথচ স্বাভাবিক সময়েও সরবরাহ হয় মাত্র ২৭০ কোটি ঘনফুট। বিদ্যমান ঘাটতির মধ্যেই এলএনজি টার্মিনালের ত্রুটি সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পকারখানা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি ও যানজট দেখা দিয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলীরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টার্মিনালের ত্রুটি মেরামতের কাজ করছেন। দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে সরকার।

বিষয় : গ্যাস সংকট এলএনজি টার্মিনাল গ্রিডে গ্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, ঢাকাসহ দেশে তীব্র গ্যাস সংকট

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট কমে গেছে।এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস মিলছে না। কোথাও কোথাও সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।তিতাস গ্যাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প চাপের সমস্যা অব্যাহত থাকতে পারে।

আরও  পড়ুন, মীর মুগ্ধ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ডিসচার্জ শুনানি

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪১০ কোটি ঘনফুট, অথচ স্বাভাবিক সময়েও সরবরাহ হয় মাত্র ২৭০ কোটি ঘনফুট। বিদ্যমান ঘাটতির মধ্যেই এলএনজি টার্মিনালের ত্রুটি সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পকারখানা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি ও যানজট দেখা দিয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলীরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টার্মিনালের ত্রুটি মেরামতের কাজ করছেন। দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে সরকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত