জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আসামিদের অব্যাহতি বা ডিসচার্জ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে।এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায় এবং প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ও তাদের ভূমিকা আদালতের সামনে তুলে ধরে।অন্যদিকে, আসামিপক্ষ দাবি করেছে,
আরও পড়ুন, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দুপুর ১টার মধ্যে
রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের মক্কেলদের এ মামলায় আসামি করা হয়েছে। তারা মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন।আজ বাকি আইনজীবীদের শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে পরবর্তী আদেশের তারিখ নির্ধারণ করতে পারেন।মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি ১৮ জন পলাতক।রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনে পরিকল্পিত ও ব্যাপক হামলায় মীর মুগ্ধসহ ১১ জন নিহত হন। প্রসিকিউশনের দাবি, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।
বিষয় : শুনানি অপরাধ মুগ্ধ হত্যা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন