চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ ভ্যানচালক।বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশের টিসিবির গুদামে এ আগুন লাগে।নিহত নয়ন, বয়স ১৮ বছর। তিনি হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সঙ্গে নয়নও শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
আরও পড়ুন, ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর মৃত্যু, শোকে দুই পরিবার
কিন্তু তীব্র ধোঁয়া ও উত্তাপের মধ্যে তিনি ভেতরে পড়ে যান। অন্যরা বের হয়ে আসতে পারলেও নয়ন আর বের হতে পারেননি।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
বিষয় : অগ্নিকাণ্ড ভ্যানচালক টিসিবির গুদাম

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ ভ্যানচালক।বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশের টিসিবির গুদামে এ আগুন লাগে।নিহত নয়ন, বয়স ১৮ বছর। তিনি হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সঙ্গে নয়নও শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
আরও পড়ুন, ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর মৃত্যু, শোকে দুই পরিবার
কিন্তু তীব্র ধোঁয়া ও উত্তাপের মধ্যে তিনি ভেতরে পড়ে যান। অন্যরা বের হয়ে আসতে পারলেও নয়ন আর বের হতে পারেননি।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন