দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর মৃত্যু, শোকে দুই পরিবার

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজী ও পরশুরাম উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার মহাদিয়া গ্রামে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রুমা আক্তার। পরে স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুমা আক্তার মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পরশুরাম উপজেলার মহেশপুষ্করণী গ্রামে ।

আরও  পড়ুন, রাস্তা নেই, কাদাপানিই ভরসা বদলগাছীর স্কুলগামী শিশুদের চরম দুর্ভোগ

একটি বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইমন মজুমদার। তিনি মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার বাসিন্দা এবং ‘সায়মন্ড ইভেন্ট’ ডেকোরেশনের মালিক ছিলেন।পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই সাইমনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।একই দিনে পৃথক দুই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট ব্যবসায়ীর মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর মৃত্যু, শোকে দুই পরিবার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ফেনীর সোনাগাজী ও পরশুরাম উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার মহাদিয়া গ্রামে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রুমা আক্তার। পরে স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুমা আক্তার মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পরশুরাম উপজেলার মহেশপুষ্করণী গ্রামে ।

আরও  পড়ুন, রাস্তা নেই, কাদাপানিই ভরসা বদলগাছীর স্কুলগামী শিশুদের চরম দুর্ভোগ

একটি বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইমন মজুমদার। তিনি মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার বাসিন্দা এবং ‘সায়মন্ড ইভেন্ট’ ডেকোরেশনের মালিক ছিলেন।পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই সাইমনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।একই দিনে পৃথক দুই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত