ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্যারেজ মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত আবুল খায়ের পাটোয়ারী (৩০) চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় একটি অটোরিকশার পাশে বসে থাকা অবস্থায় তাকে চোর সন্দেহ করা হয়। অভিযোগ রয়েছে, এরপর স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। পরে তাকে একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে যাওয়া হলে সেখানেও নির্যাতনের শিকার হন।
আরও পড়ুন, উজানের ঢল ও বৃষ্টিতে ফুলে-ফেঁপে তিস্তা ,বাড়ছে বন্যা আশঙ্কা
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার আগে আবুল খায়ের একটি শিশুকে বলেছিলেন, তিনি দুই দিন ধরে না খেয়ে আছেন এবং খাবার এনে দিতে। পরে শিশুটির বাবা এসে তাকে অটোরিকশার হ্যান্ডেল ধরে বসে থাকতে দেখে চুরির সন্দেহ করেন। এরপরই শুরু হয় গণপিটুনি।দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।পুলিশ জানায়, নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় অটোরিকশাচালক সবুজ ওরফে শুভ এবং গ্যারেজ মালিক নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তেও তদন্ত চলছে।পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
বিষয় : যুবকের মৃত্যু গণপিটুনি চুরির সন্দেহ

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন