দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

উজানের ঢল ও বৃষ্টিতে ফুলে-ফেঁপে তিস্তা ,বাড়ছে বন্যা আশঙ্কা

উজানের ঢল ও বৃষ্টিতে ফুলে-ফেঁপে তিস্তা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। ডালিয়া পয়েন্টে পানি এখন বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।বুধবার সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে যায়।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে নদীর পানি আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে।

আরও  পড়ুন,জায়গা সংকটের কারণে একই কবরের উপরে একাধিক দাফন 

ইতোমধ্যে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।অন্যদিকে পানির প্রবল চাপ সামাল দিতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ, যাতে অতিরিক্ত পানি দ্রুত নদী দিয়ে প্রবাহিত হতে পারে।এদিকে তিস্তা চরাঞ্চলের বাসিন্দারা সম্ভাব্য বন্যার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বন্যা আশঙ্কা ফুলে-ফেঁপে তিস্তা নদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

উজানের ঢল ও বৃষ্টিতে ফুলে-ফেঁপে তিস্তা ,বাড়ছে বন্যা আশঙ্কা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। ডালিয়া পয়েন্টে পানি এখন বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।বুধবার সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে যায়।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে নদীর পানি আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে।

আরও  পড়ুন,জায়গা সংকটের কারণে একই কবরের উপরে একাধিক দাফন 

ইতোমধ্যে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।অন্যদিকে পানির প্রবল চাপ সামাল দিতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ, যাতে অতিরিক্ত পানি দ্রুত নদী দিয়ে প্রবাহিত হতে পারে।এদিকে তিস্তা চরাঞ্চলের বাসিন্দারা সম্ভাব্য বন্যার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত