দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

জায়গা সংকটের কারণে একই কবরের উপরে একাধিক দাফন

আলাইকুম ইয়া আহলালে কুবুর আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি,যেটি কিনা পৃথিবীর শেষ ঠিকানা কবরস্থান।ফরিদপুর শহরের সব থেকে বড় গোরস্থান আলিপুর।ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই কবরস্থানে অসংখ্য মানুষের সমাধি রয়ে গেছে। এই গোরস্থানে শুয়ে আছে ফরিদপুর জেলার অনেক নামিদামি,রাজনীতিবিদ,ডাক্তার,ইঞ্জিনিয়ারসহ অসংখ্য মানুষ।বর্তমানে এই গোরস্থানের জায়গা সংকটের কারণে একই কবরস্থানের উপরে অন্য জনের মৃতদেহকে সমাধি করা হয়। এ নিয়ে বিভিন্ন সময় মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের সাথে গোরস্থান কর্তৃপক্ষের বিতর্কে সৃষ্টি হচ্ছে। 

আরও  পড়ুন, কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়,শুধু ফরিদপুর জেলার মানুষ নয়,জেলার  বিভিন্ন স্থান থেকে মৃতদেহ এই আলিপুর গোরস্থানে সমাধি করার জন্য উপস্থিত হয়।কিন্তু জায়গা সংকটের কারণে অনেক সময় মৃতদেহ ফেরত নিয়ে যাওয়া হয়।এই গোরস্থানে কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন ৩০ বছর যাবত এখানে কর্মরত তিনি বলেন,পৌরসভা ও প্রশাসনের সহায়তায় আলিপুর গোরস্থানের জমি সংকটের বিষয়টি সমাধান হতে পারে।মোহাম্মদ লিটন স্থানীয় একজন বাসিন্দা তিনি জানান,বায়লাগারা পুকুর রয়েছে এটি আলিপুর গোরস্থানের একটি অংশ। যদি পৌরসভা এবং প্রশাসন এই পুকুরটি ভরাট করে তাহলে গোরস্থানের যে জমি সংকট রয়েছে তা অনেকাংশেই সমাধান হবে।স্থানীয় জনগণ এবং গোরস্থান কর্তৃপক্ষের আকুল আবেদন গোরস্থানের আরেকটি অংশ বর্তমানে পুকুর হিসেবে আছে।এটি ভরাট করে আলিপুর গোরস্থানের জায়গা সংকটের বিষয়টি সমাধান করার লক্ষ্যে যেন কাজ করে।

বিষয় : মৃতদেহ সংকটাপন্ন গোরস্থান আলিপুর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

জায়গা সংকটের কারণে একই কবরের উপরে একাধিক দাফন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

আলাইকুম ইয়া আহলালে কুবুর আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি,যেটি কিনা পৃথিবীর শেষ ঠিকানা কবরস্থান।ফরিদপুর শহরের সব থেকে বড় গোরস্থান আলিপুর।ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই কবরস্থানে অসংখ্য মানুষের সমাধি রয়ে গেছে। এই গোরস্থানে শুয়ে আছে ফরিদপুর জেলার অনেক নামিদামি,রাজনীতিবিদ,ডাক্তার,ইঞ্জিনিয়ারসহ অসংখ্য মানুষ।বর্তমানে এই গোরস্থানের জায়গা সংকটের কারণে একই কবরস্থানের উপরে অন্য জনের মৃতদেহকে সমাধি করা হয়। এ নিয়ে বিভিন্ন সময় মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের সাথে গোরস্থান কর্তৃপক্ষের বিতর্কে সৃষ্টি হচ্ছে। 

আরও  পড়ুন, কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়,শুধু ফরিদপুর জেলার মানুষ নয়,জেলার  বিভিন্ন স্থান থেকে মৃতদেহ এই আলিপুর গোরস্থানে সমাধি করার জন্য উপস্থিত হয়।কিন্তু জায়গা সংকটের কারণে অনেক সময় মৃতদেহ ফেরত নিয়ে যাওয়া হয়।এই গোরস্থানে কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন ৩০ বছর যাবত এখানে কর্মরত তিনি বলেন,পৌরসভা ও প্রশাসনের সহায়তায় আলিপুর গোরস্থানের জমি সংকটের বিষয়টি সমাধান হতে পারে।মোহাম্মদ লিটন স্থানীয় একজন বাসিন্দা তিনি জানান,বায়লাগারা পুকুর রয়েছে এটি আলিপুর গোরস্থানের একটি অংশ। যদি পৌরসভা এবং প্রশাসন এই পুকুরটি ভরাট করে তাহলে গোরস্থানের যে জমি সংকট রয়েছে তা অনেকাংশেই সমাধান হবে।স্থানীয় জনগণ এবং গোরস্থান কর্তৃপক্ষের আকুল আবেদন গোরস্থানের আরেকটি অংশ বর্তমানে পুকুর হিসেবে আছে।এটি ভরাট করে আলিপুর গোরস্থানের জায়গা সংকটের বিষয়টি সমাধান করার লক্ষ্যে যেন কাজ করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত