দৈনিক সংবাদ দিগন্ত

সবুজবাগে পুলিশের অভিযান, প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিন লাখ টাকা

রাজধানীর সবুজবাগে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৯ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত রাতে সবুজবাগের নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশ।পুলিশ জানায়, অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৯ বোতল, অর্থাৎ ৬৩ দশমিক ৩৭৫ লিটার মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন. যানজট কমাতে ৭৫ মোড়ে পরিবর্তনের পর এবার ১২০ মোড়ে স্মার্ট সিগন্যাল

উদ্ধার হওয়া এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : অভিযান পুলিশ প্রায় ৩ লাখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সবুজবাগে পুলিশের অভিযান, প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সবুজবাগে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৯ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত রাতে সবুজবাগের নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশ।পুলিশ জানায়, অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৯ বোতল, অর্থাৎ ৬৩ দশমিক ৩৭৫ লিটার মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন. যানজট কমাতে ৭৫ মোড়ে পরিবর্তনের পর এবার ১২০ মোড়ে স্মার্ট সিগন্যাল

উদ্ধার হওয়া এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত