দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

ধসে বন্ধ সড়ক পরিষ্কার করে মানুষের দুর্ভোগ কমালেন লামার ভিডিপি সদস্যরা

ধসে বন্ধ সড়ক পরিষ্কার করে মানুষের দুর্ভোগ

টানা বৃষ্টিতে বান্দরবানের লামা পৌরসভার কুড়ালিয়াটেক এলাকায় পাহাড়ধসের ঘটনায় লামামুখ থেকে রাজবাড়ি ও মেরাখোলা অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর নেমে আসায় প্রায় এক থেকে দেড় হাজার মানুষের যাতায়াত ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।খবর পেয়ে চিউনিমুখ–লামামুখ হিল ভিডিপির এপিসি ফিরোজ আহাম্মেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক পরিষ্কারের কাজে অংশ নেয়। প্রথমে হ্যান্ডমাইকের মাধ্যমে পাহাড়ধসপ্রবণ এলাকায় চলাচলকারী মানুষকে সতর্ক করা হয়। পরে সদস্যরা ঝুঁকি নিয়ে সড়কের ওপর জমে থাকা মাটি, কাদা অপসারণ করে যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী করে তোলেন।শুধু কুড়ালিয়াটেক নয়, লামামুখ এলাকার আরও কয়েকটি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত স্থানেও সড়ক পরিষ্কারের কাজ করেন ভিডিপি সদস্যরা। 

আরও পড়ুন, মাঝপথে থেমে গেল সোনার বাংলা এক্সপ্রেস, কসবায় আটকা শত শত যাত্রী

তাদের এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। বিডিপির এসিপি সদস্যদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ সড়কটিতে পুনরায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক হয়।ভিডিপি এপিসি ফিরোজ আহাম্মেদ বলেন, "পাহাড়ধসের কারণে মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল। খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর নেমে আসা মাটি পরিষ্কার করি। আমাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা। আল্লাহর রহমতে আমরা অল্প সময়ের মধ্যেই রাস্তা চলাচলের উপযোগী করতে সক্ষম হই।"স্থানীয় বাসিন্দারা বলেন, "পাহাড়ধসের কারণে মানুষ ও যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ভিডিপি এপিসি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে নিরলস পরিশ্রমের মাধ্যমে সড়ক পরিষ্কার করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আবার মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্যোগের সময় তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় প্রায়ই পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ধরনের দুর্যোগে সরকারি সংস্থার পাশাপাশি ভিডিপি সদস্যদের দ্রুত ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বিষয় : পাহাড়ধসে ভিডিপি সদস্য সড়ক পরিষ্কার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধসে বন্ধ সড়ক পরিষ্কার করে মানুষের দুর্ভোগ কমালেন লামার ভিডিপি সদস্যরা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টিতে বান্দরবানের লামা পৌরসভার কুড়ালিয়াটেক এলাকায় পাহাড়ধসের ঘটনায় লামামুখ থেকে রাজবাড়ি ও মেরাখোলা অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর নেমে আসায় প্রায় এক থেকে দেড় হাজার মানুষের যাতায়াত ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।খবর পেয়ে চিউনিমুখ–লামামুখ হিল ভিডিপির এপিসি ফিরোজ আহাম্মেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক পরিষ্কারের কাজে অংশ নেয়। প্রথমে হ্যান্ডমাইকের মাধ্যমে পাহাড়ধসপ্রবণ এলাকায় চলাচলকারী মানুষকে সতর্ক করা হয়। পরে সদস্যরা ঝুঁকি নিয়ে সড়কের ওপর জমে থাকা মাটি, কাদা অপসারণ করে যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী করে তোলেন।শুধু কুড়ালিয়াটেক নয়, লামামুখ এলাকার আরও কয়েকটি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত স্থানেও সড়ক পরিষ্কারের কাজ করেন ভিডিপি সদস্যরা। 

আরও পড়ুন, মাঝপথে থেমে গেল সোনার বাংলা এক্সপ্রেস, কসবায় আটকা শত শত যাত্রী

তাদের এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। বিডিপির এসিপি সদস্যদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ সড়কটিতে পুনরায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক হয়।ভিডিপি এপিসি ফিরোজ আহাম্মেদ বলেন, "পাহাড়ধসের কারণে মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল। খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর নেমে আসা মাটি পরিষ্কার করি। আমাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা। আল্লাহর রহমতে আমরা অল্প সময়ের মধ্যেই রাস্তা চলাচলের উপযোগী করতে সক্ষম হই।"স্থানীয় বাসিন্দারা বলেন, "পাহাড়ধসের কারণে মানুষ ও যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ভিডিপি এপিসি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে নিরলস পরিশ্রমের মাধ্যমে সড়ক পরিষ্কার করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আবার মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্যোগের সময় তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় প্রায়ই পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ধরনের দুর্যোগে সরকারি সংস্থার পাশাপাশি ভিডিপি সদস্যদের দ্রুত ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত