ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকা পড়েছে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস। এতে তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। ফলে ট্রেনটি স্টেশনেই আটকে পড়ে।রেলওয়ে সূত্র জানায়, সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের পথে ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন, সিলেটে থামছেই না শিশু মৃত্যু, হামে ও উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর
হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় তীব্র গরমে শিশু, নারী, বয়স্কসহ শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন জানান, বিকল ইঞ্জিন সচল করতে আখাউড়া থেকে মেকানিক্যাল টিম রওনা দিয়েছে। পাশাপাশি লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে।রিলিফ ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিষয় : রেলওয়ে আটকা ট্রেনটির ইঞ্জিন

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন