রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অসচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার।এ সময় বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন , পাবনায় বৃষ্টির মধ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১০
সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজ নিজ এলাকায় কাজ করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নির্বাচিত অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের এ উদ্যোগকে উপস্থিত উপকারভোগীরা স্বাগত জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয় : কর্মসংস্থান সেলাই মেশিন বার্ষিক উন্নয়ন

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন