পাবনায় বৃষ্টিভেজা সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে সৃষ্টি হয় আতঙ্ক, পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় আহতদের।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, ঢাকা থেকে পাবনাগামী একটি সি লাইন বাস এবং পাবনা থেকে কাশিনাথপুরগামী ভলকা বাস গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুর্ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন, গাজীপুর জরিপে সেটেলমেন্ট "৫০ হাজার দিলেই কাজ করে দিব -কর্মচারী "আবু বক্কর কথা শুনতে নারাজ "
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে পড়া এক যাত্রীকে উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হবে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় চালকরা নিয়ন্ত্রণ হারান। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বিষয় : সংঘর্ষ দুই বাসের বৃষ্টিভেজা সড়ক

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন