দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২০ জুলাই ২০২৬

বন্যা কমতেই চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, ১৯ দিনেই হাসপাতালে ২৬০ রোগী

বন্যা কমতেই চট্টগ্রামে ডেঙ্গুর থাবা

চট্টগ্রামে বন্যার পানি নেমে পরিস্থিতির উন্নতি হলেও নতুন উদ্বেগের নাম ডেঙ্গু। চলতি জুলাই মাসের মাত্র ১৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬০ জন। এ সময়ে একজন নারীর মৃত্যুও হয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৮ জন। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ১৯ দিনেই ভর্তি হয়েছেন ২৬০ জন রোগী।বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর কোথাও ৭২ ঘণ্টা পানি জমে থাকলে সেখানে সহজেই জন্ম নেয় এডিস মশা। ফলে বন্যা-পরবর্তী সময়ে জলাবদ্ধ এলাকা ডেঙ্গুর জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আরও  পড়ুন, অতিবৃষ্টির ধাক্কায় মরিচের বাজারে আগুন, কেজি বেড়ে ২০০ টাকা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, বন্যার পুরোনো লার্ভা ধুয়ে গেলেও নতুন করে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার দ্রুত ঘটতে পারে।এদিকে, ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নগরীর আটটি ওয়ার্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এসব এলাকায় ফগিং, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম ও যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিষয় : আক্রান্ত নতুন উদ্বেগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বন্যা কমতেই চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, ১৯ দিনেই হাসপাতালে ২৬০ রোগী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামে বন্যার পানি নেমে পরিস্থিতির উন্নতি হলেও নতুন উদ্বেগের নাম ডেঙ্গু। চলতি জুলাই মাসের মাত্র ১৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬০ জন। এ সময়ে একজন নারীর মৃত্যুও হয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৮ জন। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ১৯ দিনেই ভর্তি হয়েছেন ২৬০ জন রোগী।বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর কোথাও ৭২ ঘণ্টা পানি জমে থাকলে সেখানে সহজেই জন্ম নেয় এডিস মশা। ফলে বন্যা-পরবর্তী সময়ে জলাবদ্ধ এলাকা ডেঙ্গুর জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আরও  পড়ুন, অতিবৃষ্টির ধাক্কায় মরিচের বাজারে আগুন, কেজি বেড়ে ২০০ টাকা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, বন্যার পুরোনো লার্ভা ধুয়ে গেলেও নতুন করে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার দ্রুত ঘটতে পারে।এদিকে, ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নগরীর আটটি ওয়ার্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এসব এলাকায় ফগিং, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম ও যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত