দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

অতিবৃষ্টির ধাক্কায় মরিচের বাজারে আগুন, কেজি বেড়ে ২০০ টাকা

অতিবৃষ্টির ধাক্কায় মরিচের বাজারে আগুন

টানা অতিবৃষ্টিতে মানিকগঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচের খেত। উৎপাদন কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে কেজিপ্রতি পৌঁছেছে ২০০ টাকায়।মানিকগঞ্জের বিভিন্ন বাজারে আগে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম সবচেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সদর উপজেলার হেলাচিয়া এলাকার মরিচচাষি রহিজ উদ্দিন জানান, দুই বিঘা জমির প্রায় পুরো মরিচখেতই নষ্ট হয়ে গেছে।

আরও  পড়ুন, পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারের অভিযোগ, ফরিদপুরে কলেজছাত্রীর মৃত্যু

 ফসল বিক্রির আগেই লোকসানের মুখে পড়েছেন তিনি।তিনি অভিযোগ করেন, কৃষকদের প্রয়োজনের সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায় না। এমন পরিস্থিতি চলতে থাকলে অনেক কৃষক মরিচ চাষ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকবেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় ১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হেক্টর জমির মরিচ পুরোপুরি নষ্ট হয়েছে এবং আরও বেশ কিছু জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষি বিভাগ বলছে, কৃষকদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে মরিচের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ক্ষতিগ্রস্ত মরিচের বাজারে দ্বিগুণ দাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অতিবৃষ্টির ধাক্কায় মরিচের বাজারে আগুন, কেজি বেড়ে ২০০ টাকা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

টানা অতিবৃষ্টিতে মানিকগঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচের খেত। উৎপাদন কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে কেজিপ্রতি পৌঁছেছে ২০০ টাকায়।মানিকগঞ্জের বিভিন্ন বাজারে আগে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম সবচেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সদর উপজেলার হেলাচিয়া এলাকার মরিচচাষি রহিজ উদ্দিন জানান, দুই বিঘা জমির প্রায় পুরো মরিচখেতই নষ্ট হয়ে গেছে।

আরও  পড়ুন, পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারের অভিযোগ, ফরিদপুরে কলেজছাত্রীর মৃত্যু

 ফসল বিক্রির আগেই লোকসানের মুখে পড়েছেন তিনি।তিনি অভিযোগ করেন, কৃষকদের প্রয়োজনের সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায় না। এমন পরিস্থিতি চলতে থাকলে অনেক কৃষক মরিচ চাষ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকবেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় ১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হেক্টর জমির মরিচ পুরোপুরি নষ্ট হয়েছে এবং আরও বেশ কিছু জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষি বিভাগ বলছে, কৃষকদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে মরিচের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত