ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর আয়েশা আফরিন নামে এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে উঠেছে চিকিৎসায় অবহেলার অভিযোগ। ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।নিহত আয়েশা আফরিন ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। পরদিন সকালে অন্য হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশনের সময় অস্বাভাবিকভাবে বুক থেকে নাভি পর্যন্ত কেটে অস্ত্রোপচার করায় অবস্থার অবনতি ঘটে।
আরও পড়ুন, সারা দেশে ভারি বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৭ জেলায় নতুন বন্যার শঙ্কা
এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক, ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিকুল আহসানকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, রোগীর অন্ত্রে জটিল সংক্রমণ ছিল এবং স্বজনদের সম্মতি নিয়েই অস্ত্রোপচার করা হয়েছিল।ফরিদপুরের সিভিল সার্জন জানিয়েছেন, লিখিত অভিযোগ না পেলেও ঘটনাটি গুরুত্ব দিয়ে ডেপুটি সিভিল সার্জনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এদিকে, একই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও অস্ত্রোপচারের পর এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিষয় : চিকিৎসা অস্ত্রোপচার কলেজছাত্রীর মৃত্যু

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন