দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।অবরোধের ফলে সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

আরও  পড়ুন, নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ, বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১৪০ শতাংশ

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তারা বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। পরে রাতে তারা ঘোষণা দেন, বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করবেন।আন্দোলন ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

বিষয় : অবরোধ তীব্র যানজটে লংমার্চ টু শিক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।অবরোধের ফলে সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

আরও  পড়ুন, নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ, বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১৪০ শতাংশ

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তারা বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। পরে রাতে তারা ঘোষণা দেন, বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করবেন।আন্দোলন ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত