দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা দাবি, সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের আলটিমেটাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা দাবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিতে নতুন আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন ঘোষণা দেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।শিক্ষার্থীরা আরও দাবি করেন, বৈরি আবহাওয়ার মধ্যে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নিতে হবে। 

আরও  পড়ুন, আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

পাশাপাশি বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।এর আগে বিকেল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে কর্মসূচি চললেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

বিষয় : আলটিমেটাম পদত্যাগ নতুন শিক্ষামন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা দাবি, সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের আলটিমেটাম

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিতে নতুন আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন ঘোষণা দেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।শিক্ষার্থীরা আরও দাবি করেন, বৈরি আবহাওয়ার মধ্যে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নিতে হবে। 

আরও  পড়ুন, আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

পাশাপাশি বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।এর আগে বিকেল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে কর্মসূচি চললেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত