দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

গুলশান থেকে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টার পর সড়কপথে তিনি ঢাকা ত্যাগ করেন।বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, দিনব্যাপী এই সফরে বরিশালের গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একাধিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।সফরের শুরুতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ করবেন তিনি।

আরও  পড়ুন, সংসদে অর্থমন্ত্রীর দাবি, এক বছরে শেখ হাসিনার খাবারে ব্যয় ৩৫ কোটি টাকা

এ ছাড়া সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। সেখানে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সড়কপথে বরিশাল সফর শেষে দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিষয় : প্রধানমন্ত্রী বরিশালের পথে সড়কপথে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

গুলশান থেকে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টার পর সড়কপথে তিনি ঢাকা ত্যাগ করেন।বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, দিনব্যাপী এই সফরে বরিশালের গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একাধিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।সফরের শুরুতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ করবেন তিনি।

আরও  পড়ুন, সংসদে অর্থমন্ত্রীর দাবি, এক বছরে শেখ হাসিনার খাবারে ব্যয় ৩৫ কোটি টাকা

এ ছাড়া সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। সেখানে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সড়কপথে বরিশাল সফর শেষে দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত