দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

সংসদে অর্থমন্ত্রীর দাবি, এক বছরে শেখ হাসিনার খাবারে ব্যয় ৩৫ কোটি টাকা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার খরচ ৩৫ কোটি টাকা ছিল বলে জাতীয় সংসদে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী, ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল সময় গণনার বোর্ড স্থাপনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও 

আরো পড়ুন , ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মাহবুবুর রহমান জানতে চান, এসব ব্যয়ের নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না এবং অনিয়ম বা অপচয়ের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, মুজিববর্ষের ব্যয় আগের সরকারের ব্যয়ের একটি অংশমাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার খরচও ৩৫ কোটি টাকা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের তথ্য ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। সব তথ্য পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয় : শেখ হাসিনার এক বছরের খাবার খরচ ৩৫ কোটি টাকা ছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

সংসদে অর্থমন্ত্রীর দাবি, এক বছরে শেখ হাসিনার খাবারে ব্যয় ৩৫ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার খরচ ৩৫ কোটি টাকা ছিল বলে জাতীয় সংসদে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী, ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল সময় গণনার বোর্ড স্থাপনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও 

আরো পড়ুন , ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মাহবুবুর রহমান জানতে চান, এসব ব্যয়ের নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না এবং অনিয়ম বা অপচয়ের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, মুজিববর্ষের ব্যয় আগের সরকারের ব্যয়ের একটি অংশমাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার খরচও ৩৫ কোটি টাকা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের তথ্য ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। সব তথ্য পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত