দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রের শীর্ষ নেতারা

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের

রাজনীতির এক বর্ষীয়ান অভিভাবককে শেষ বিদায় জানালো দেশ। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে।রোববার বাদ আসর অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম 

আরো পড়ুন , ২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা প্রিন্ট।

আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা ও গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করেন। তারা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন।জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এমন একজন রাজনীতিক, যাকে নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না। তার কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে রাষ্ট্রের এই প্রবীণ রাজনীতিককে দাফন করা হয়।এর আগে রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বিষয় : রাজনীতির শেষ বিদায় জানালো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রের শীর্ষ নেতারা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

রাজনীতির এক বর্ষীয়ান অভিভাবককে শেষ বিদায় জানালো দেশ। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে।রোববার বাদ আসর অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম 

আরো পড়ুন , ২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা প্রিন্ট।

আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা ও গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করেন। তারা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন।জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এমন একজন রাজনীতিক, যাকে নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না। তার কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে রাষ্ট্রের এই প্রবীণ রাজনীতিককে দাফন করা হয়।এর আগে রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত