দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা প্রিন্ট।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।আজ রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়া যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।বোর্ডের তথ্য অনুযায়ী, অনুমোদিত বিদ্যালয়, মাদ্রাসা কিংবা 

সমমানের প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এই ভোকেশনাল শিক্ষাক্রমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য রাখা হয়েছে।রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মোট ৯৮ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট বা গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা। এই অর্থ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক একত্রে জমা দিতে হবে।সময়সূচি অনুযায়ী, ১২ থেকে ২৩ জুলাই পর্যন্ত ডাটা এন্ট্রি ও পেমেন্ট করা যাবে। এরপর ২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।এদিকে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যের রেজিস্ট্রেশন কমিটি গঠনের 

আরো পড়ুন , প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ: সবচেয়ে বেশি বৃত্তি ঢাকায়, কম বান্দরবানে

নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। মূল ভর্তি ফরম ও সনদের সঙ্গে তথ্য যাচাই করে কমিটিকেই চূড়ান্তভাবে তথ্য সাবমিট করতে হবেবোর্ড আরও স্পষ্টভাবে জানিয়েছে, রেজিস্ট্রেশনের ডাটা এন্ট্রির কাজে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত করা যাবে না। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা রয়েছে, কেবল তারাই এ কার্যক্রমে অংশ নিতে পারবে।নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বিষয় : কারিগরি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা প্রিন্ট।

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।আজ রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়া যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।বোর্ডের তথ্য অনুযায়ী, অনুমোদিত বিদ্যালয়, মাদ্রাসা কিংবা 

সমমানের প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এই ভোকেশনাল শিক্ষাক্রমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য রাখা হয়েছে।রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মোট ৯৮ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট বা গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা। এই অর্থ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক একত্রে জমা দিতে হবে।সময়সূচি অনুযায়ী, ১২ থেকে ২৩ জুলাই পর্যন্ত ডাটা এন্ট্রি ও পেমেন্ট করা যাবে। এরপর ২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।এদিকে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যের রেজিস্ট্রেশন কমিটি গঠনের 

আরো পড়ুন , প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ: সবচেয়ে বেশি বৃত্তি ঢাকায়, কম বান্দরবানে

নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। মূল ভর্তি ফরম ও সনদের সঙ্গে তথ্য যাচাই করে কমিটিকেই চূড়ান্তভাবে তথ্য সাবমিট করতে হবেবোর্ড আরও স্পষ্টভাবে জানিয়েছে, রেজিস্ট্রেশনের ডাটা এন্ট্রির কাজে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত করা যাবে না। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা রয়েছে, কেবল তারাই এ কার্যক্রমে অংশ নিতে পারবে।নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত