দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ, বিচারাধীন জমি নিয়ে উত্তেজনা

বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ, বিচারাধীন জমি নিয়ে উত্তেজনা

 রংপুরের গঙ্গাচড়ায় আদালতে বিচারাধীন একটি জমিকে কেন্দ্র করে বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. ছিবলী মিয়া।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব খলেয়া বিড়াবাড়ী গ্রামের বাসিন্দা মো. ছিবলী মিয়া দাবি করেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ও তাঁর ভাইয়েরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তবে আরএস জরিপে ভুলবশত জমিটি অন্যদের নামে রেকর্ড হওয়ায় রেকর্ড সংশোধন ও স্বত্ব ঘোষণার দাবিতে গঙ্গাচড়া সিনিয়র সহকারী জজ আদালতে ১৯০/২০২১ নম্বর মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্ট জমির বিষয়ে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও  পড়ুন, ভোরের দুর্ঘটনায় ঝরল প্রাণ, মহাসড়কে নিহত পিকআপচালক

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ জুন সকাল ১০টার দিকে কয়েকজন নামীয় ব্যক্তি এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন তাঁর বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পরে ডোজার এনে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।ভুক্তভোগীর দাবি, এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযুক্তরা আবারও তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সরাসরি দেখা না পাওয়ায় মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর সবুর বলেন, "এ সংক্রান্ত অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিষয় : বিচারাধীন বসতবাড়ি জমি উত্তেজনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ, বিচারাধীন জমি নিয়ে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

 রংপুরের গঙ্গাচড়ায় আদালতে বিচারাধীন একটি জমিকে কেন্দ্র করে বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. ছিবলী মিয়া।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব খলেয়া বিড়াবাড়ী গ্রামের বাসিন্দা মো. ছিবলী মিয়া দাবি করেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ও তাঁর ভাইয়েরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তবে আরএস জরিপে ভুলবশত জমিটি অন্যদের নামে রেকর্ড হওয়ায় রেকর্ড সংশোধন ও স্বত্ব ঘোষণার দাবিতে গঙ্গাচড়া সিনিয়র সহকারী জজ আদালতে ১৯০/২০২১ নম্বর মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্ট জমির বিষয়ে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও  পড়ুন, ভোরের দুর্ঘটনায় ঝরল প্রাণ, মহাসড়কে নিহত পিকআপচালক

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ জুন সকাল ১০টার দিকে কয়েকজন নামীয় ব্যক্তি এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন তাঁর বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পরে ডোজার এনে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।ভুক্তভোগীর দাবি, এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযুক্তরা আবারও তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সরাসরি দেখা না পাওয়ায় মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর সবুর বলেন, "এ সংক্রান্ত অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত