দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

ভোরের দুর্ঘটনায় ঝরল প্রাণ, মহাসড়কে নিহত পিকআপচালক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাপমারা ইউনিয়নের তরফ কামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে মহাসড়কের ওই এলাকায় একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার পর পিকআপের চালক আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান। 

আরও  পড়ুন, জাপানি প্রতিনিধিদলের সঙ্গে তিস্তা তীরবর্তী বেড়িবাঁধ পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাস ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নিহত মহাসড়ক পিকআপচালক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ভোরের দুর্ঘটনায় ঝরল প্রাণ, মহাসড়কে নিহত পিকআপচালক

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাপমারা ইউনিয়নের তরফ কামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে মহাসড়কের ওই এলাকায় একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার পর পিকআপের চালক আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান। 

আরও  পড়ুন, জাপানি প্রতিনিধিদলের সঙ্গে তিস্তা তীরবর্তী বেড়িবাঁধ পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাস ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত