দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

জাপানি প্রতিনিধিদলের সঙ্গে তিস্তা তীরবর্তী বেড়িবাঁধ পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

তিস্তা তীরবর্তী বেড়িবাঁধ পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতু সংলগ্ন বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন জাপানি প্রতিনিধিদলের একটি টিম ও রংপুর-১ আসনের সংসদ সদস্য ।শনিবার সকালে তারা তিস্তা নদী তীরবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধিদল নদীভাঙন, বন্যা পরিস্থিতি, বেড়িবাঁধের বর্তমান অবস্থা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার নানা দিক সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে এমপি রায়হান সিরাজী তিস্তা পাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মনোযোগ সহকারে শোনেন।

আরও  পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত

 তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, তিস্তা অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, বাদশাসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।পরিদর্শন শেষে জাপানি প্রতিনিধিদল তিস্তা তীরবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আগ্রহের কথা জানান।

বিষয় : এমপি বেড়িবাঁধ পরিদর্শনে তিস্তা তীরবর্তী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

জাপানি প্রতিনিধিদলের সঙ্গে তিস্তা তীরবর্তী বেড়িবাঁধ পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতু সংলগ্ন বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন জাপানি প্রতিনিধিদলের একটি টিম ও রংপুর-১ আসনের সংসদ সদস্য ।শনিবার সকালে তারা তিস্তা নদী তীরবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধিদল নদীভাঙন, বন্যা পরিস্থিতি, বেড়িবাঁধের বর্তমান অবস্থা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার নানা দিক সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে এমপি রায়হান সিরাজী তিস্তা পাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মনোযোগ সহকারে শোনেন।

আরও  পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত

 তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, তিস্তা অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, বাদশাসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।পরিদর্শন শেষে জাপানি প্রতিনিধিদল তিস্তা তীরবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আগ্রহের কথা জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত