দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

লামায় বন্যার্ত মানুষের পাশে প্রশাসনের সঙ্গে জাগ্রত যুব সংঘ

বন্যার্ত মানুষের পাশে প্রশাসনের সঙ্গে জাগ্রত যুব সংঘ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব সংঘ।সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করছেন। পাশাপাশি উপকারভোগীদের সুশৃঙ্খলভাবে ত্রাণ গ্রহণে সহায়তা করা, প্রবীণ, নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন।

আরও  পড়ুন,  কৃষকের সহায়তা তালিকায় অনিয়মের অভিযোগ সাংবাদিককে প্রাণনাশের হুমকি

জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যেও তাদের স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করে যাচ্ছেন।সংগঠনটির নেতারা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তাদের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন।এদিকে জাগ্রত যুব সংঘ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।সংগঠনটির পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিষয় : প্রশাসন ক্ষতিগ্রস্ত স্বেচ্ছাসেবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

লামায় বন্যার্ত মানুষের পাশে প্রশাসনের সঙ্গে জাগ্রত যুব সংঘ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব সংঘ।সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করছেন। পাশাপাশি উপকারভোগীদের সুশৃঙ্খলভাবে ত্রাণ গ্রহণে সহায়তা করা, প্রবীণ, নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন।

আরও  পড়ুন,  কৃষকের সহায়তা তালিকায় অনিয়মের অভিযোগ সাংবাদিককে প্রাণনাশের হুমকি

জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যেও তাদের স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করে যাচ্ছেন।সংগঠনটির নেতারা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তাদের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন।এদিকে জাগ্রত যুব সংঘ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।সংগঠনটির পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত