দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

আট দিনেই আবারও পানির নিচে খুলনা

আট দিনেই আবারও পানির নিচে খুলনা
আট দিনেই আবারও পানির নিচে খুলনা

মাত্র আট দিনের ব্যবধানে আবারও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল। কোথাও হাঁটুসমান, কোথাও তারও বেশি পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকেরা।খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭৩ মিলিমিটার এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর পরই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা।

আরও  পড়ুন, কাঁদে নদী, কাঁদে মানুষ; বানভাসীদের কপালে শেষ নেই দুর্ভোগ

বারবার একই পরিস্থিতি তৈরি হওয়ায় ৮২৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, খাল সংকুচিত হওয়া, অপরিকল্পিত ড্রেন নির্মাণ এবং পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাড়িঘরে পানি ঢুকে পড়ছে।তবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, অতীতের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অকার্যকর অবকাঠামোর কারণেই এ সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর এবং অচল অবকাঠামো সচল করতে কাজ চলছে।

বিষয় : বৃষ্টির পানি পানির নিচে খুলনা মহানগরী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

আট দিনেই আবারও পানির নিচে খুলনা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

মাত্র আট দিনের ব্যবধানে আবারও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল। কোথাও হাঁটুসমান, কোথাও তারও বেশি পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকেরা।খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭৩ মিলিমিটার এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর পরই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা।

আরও  পড়ুন, কাঁদে নদী, কাঁদে মানুষ; বানভাসীদের কপালে শেষ নেই দুর্ভোগ

বারবার একই পরিস্থিতি তৈরি হওয়ায় ৮২৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, খাল সংকুচিত হওয়া, অপরিকল্পিত ড্রেন নির্মাণ এবং পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাড়িঘরে পানি ঢুকে পড়ছে।তবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, অতীতের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অকার্যকর অবকাঠামোর কারণেই এ সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর এবং অচল অবকাঠামো সচল করতে কাজ চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত