২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি—ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার রাত ১টায়।কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যাওয়ার পর শার্ল ডি কেটেলারা সমতা ফেরালেও ম্যাচের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে ।
আরও পড়ুন, বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড, এবার ফন্তেইনের দিকে মেসির চোখ
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লা রোহা।টানা তৃতীয় বড় টুর্নামেন্টে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এরপর উয়েফা নেশনস লিগেও ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে এগিয়ে ছিল স্প্যানিশরা।বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবার কার হাসি ফুটবে—সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
বিষয় : বিশ্বকাপ সেমিফাইনাল পরাশক্তি

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন