প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেমিফাইনালে মহারণ, মুখোমুখি ফ্রান্স-স্পেন
সংবাদ দিগন্ত ||
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি—ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার রাত ১টায়।কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যাওয়ার পর শার্ল ডি কেটেলারা সমতা ফেরালেও ম্যাচের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে ।আরও পড়ুন, বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড, এবার ফন্তেইনের দিকে মেসির চোখসেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লা রোহা।টানা তৃতীয় বড় টুর্নামেন্টে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এরপর উয়েফা নেশনস লিগেও ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে এগিয়ে ছিল স্প্যানিশরা।বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবার কার হাসি ফুটবে—সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত