দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : সারজিস আলম

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। তিনি শিক্ষা, 

আরও পড়ুন, দুর্যোগকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্বাস্থ্য ও স্থানীয় প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেন এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো দল ক্ষমতায় থাকলেই প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এনসিপির বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগও প্রত্যাখ্যান করেন সারজিস আলম। তিনি দাবি করেন, এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এগুলো রাজনৈতিক অপপ্রচার।

বিষয় : আওয়ামী লীগ অধ্যায়ের সমাপ্তি মুখ্য সংগঠ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : সারজিস আলম

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। তিনি শিক্ষা, 

আরও পড়ুন, দুর্যোগকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্বাস্থ্য ও স্থানীয় প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেন এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো দল ক্ষমতায় থাকলেই প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এনসিপির বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগও প্রত্যাখ্যান করেন সারজিস আলম। তিনি দাবি করেন, এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এগুলো রাজনৈতিক অপপ্রচার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত