দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণের মহাপরিকল্পনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

আরও পড়ুন, আপিল বিভাগের রায়ের পর আইনমন্ত্রীর ঘোষণা, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার

পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন।সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি ও ন্যাশনাল ট্রি ডাটাবেজের মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন কর্মসংস্থান এবং ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

বিষয় : দেশজুড়ে বৃক্ষরোপণ পরিবেশ দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

আরও পড়ুন, আপিল বিভাগের রায়ের পর আইনমন্ত্রীর ঘোষণা, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার

পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন।সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি ও ন্যাশনাল ট্রি ডাটাবেজের মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন কর্মসংস্থান এবং ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত