লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় উদযাপনে মেতেছে ফুটবল বিশ্ব। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাও।নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।পূর্ণিমা লেখেন, "আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সবাই ভেবেছিল সব শেষ,
আরও পড়ুন, ফেরার প্রস্তুতি বুবলীর
তখন মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।"তিনি আরও বলেন, সাহস, আবেগ ও বিশ্বাসই পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে। পোস্টের শেষেও আলহামদুলিল্লাহ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।পূর্ণিমার এই আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে তার ভক্তরাও আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় যোগ দেন।মাঠের জয় যেমন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বসিত করেছে, তেমনি তারকাদের আবেগঘন প্রতিক্রিয়াও সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিষয় : পারফরম্যান্স ফুটবল বিশ্ব একটি রাত

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় উদযাপনে মেতেছে ফুটবল বিশ্ব। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাও।নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।পূর্ণিমা লেখেন, "আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সবাই ভেবেছিল সব শেষ,
আরও পড়ুন, ফেরার প্রস্তুতি বুবলীর
তখন মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।"তিনি আরও বলেন, সাহস, আবেগ ও বিশ্বাসই পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে। পোস্টের শেষেও আলহামদুলিল্লাহ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।পূর্ণিমার এই আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে তার ভক্তরাও আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় যোগ দেন।মাঠের জয় যেমন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বসিত করেছে, তেমনি তারকাদের আবেগঘন প্রতিক্রিয়াও সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন