দৈনিক সংবাদ দিগন্ত

ফেরার প্রস্তুতি বুবলীর

ফেরার প্রস্তুতি বুবলীর
চিত্রনায়িকা শবনম বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা চিত্রনায়িকা শবনম বুবলী এবার ফিরছেন ক্যামেরার সামনে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে শুরু হবে তার নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং।কন্যাসন্তানের জন্মের পর থেকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি বুবলীকে। এমনকি ঈদে মুক্তি পাওয়া সিনেমার প্রচারণাতেও অংশ নেননি তিনি। তবে বিরতির এই সময়টায় নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আরও  পড়ুন, অপুর বিয়ের গুঞ্জন

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারা নিয়ে নির্মিত এই সিনেমায় আদরকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।বুবলী জানিয়েছেন, সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি তিনি ফিটনেসে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পুরোপুরি প্রস্তুত হয়েই আবার অভিনয়ে ফিরতে চান তিনি।নির্মাতার ভাষ্য, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

বিষয় : পরিকল্পনা মাতৃত্ব ফেরার প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফেরার প্রস্তুতি বুবলীর

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা চিত্রনায়িকা শবনম বুবলী এবার ফিরছেন ক্যামেরার সামনে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে শুরু হবে তার নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং।কন্যাসন্তানের জন্মের পর থেকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি বুবলীকে। এমনকি ঈদে মুক্তি পাওয়া সিনেমার প্রচারণাতেও অংশ নেননি তিনি। তবে বিরতির এই সময়টায় নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আরও  পড়ুন, অপুর বিয়ের গুঞ্জন

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারা নিয়ে নির্মিত এই সিনেমায় আদরকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।বুবলী জানিয়েছেন, সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি তিনি ফিটনেসে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পুরোপুরি প্রস্তুত হয়েই আবার অভিনয়ে ফিরতে চান তিনি।নির্মাতার ভাষ্য, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত