ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে মুখ খুলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এক সাক্ষাৎকারে দুই অভিনেত্রীর সঙ্গে নিজের সম্পর্ক, পেশাগত অভিজ্ঞতা এবং অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন তিনি।অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে সংক্রান্ত আলোচনার বিষয়ে গৌতম সাহা জানান, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছেন। খবরটি সত্য হলে তিনি অপুকে শুভেচ্ছা জানাবেন বলেও উল্লেখ করেন। তবে গুঞ্জনটি সত্য না হলেও এতে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন, প্রেমের গুঞ্জনে কেয়া পায়েল
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুর কঠিন সময়ের স্মৃতিচারণ করে গৌতম বলেন, সেই সময়ে তিনি অপুর পাশে ছিলেন এবং মানসিকভাবে সাহস দেওয়ার চেষ্টা করেছেন। রাত জেগে কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করার কথাও জানান তিনি।তবে পরবর্তী সময়ে তৃতীয় এক ব্যক্তির কারণে তাদের ঘনিষ্ঠ সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে দাবি করেন এই কোরিওগ্রাফার।অন্যদিকে, বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। বুবলীর পেশাদারিত্ব, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এমন সহকর্মী খুব কম পেয়েছেন।দুই জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে গৌতম সাহার মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঢালিউড অঙ্গনে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন